সর্বশেষ সংবাদ

পাইরেসিতে ফের রেকর্ড করল ‘গেম অব থ্রোনস’

Pairesite-were-recorded-again-Game-of-Thrones

 

‘গেম অব থ্রোনস’-এর রেকর্ডের ঘরে নতুন একটি পালক যুক্ত হল। সবচেয়ে বেশি পাইরেসি হওয়া টিভি সিরিজ হিসেবে গিনেস বুক অব রেকর্ডসে ফের নাম উঠেছে।
 

২০১৭ গিনেস সংস্করণ মতে, এইচবিও’র হিট সিরিজটি চার বছর ধরে এ অবস্থান ধরে রেখেছে। প্রতি পর্ব গড়ে ১ কোটি ৪৪ লাখবারের মতো বেআইনিভাবে ডাউনলোড করা হয়েছে।

এছাড়া ফ্যান্টাসি ধাঁচের টিভি সিরিজটির ঝুলিতে রয়েছে এক সিজনের সবচেয়ে বেশি এমি অ্যাওয়ার্ড জেতার রেকর্ড।

‘গেম অব থ্রোনস’-এর পঞ্চম সিজন ১২টি বিভাগে এমি লাভ করে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.