মাসখানেক সময় ধরে সালমান খানের নতুন নায়িকা নিয়ে গুজবের অন্ত নেই। তালিকার প্রথমেই ছিলেন দীপিকা পাড়ুকোন। দুই তারকার প্রথম সিনেমা ধরে নিয়ে গল্পও কম হয়নি। সে গুজবে পানি ঢেলে দিল ‘টিউবলাইট’ সেটে তোলা একটি ছবি।
‘টিউবলাইট’ পরিচালনা করছেন ‘বাজরঙ্গি ভাইজান’-খ্যাত কবির খান। সম্প্রতি লাদাখে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আর সদ্য প্রকাশিত ছবিতে দেখা গেল এক চীনা অভিনেত্রীকে। ভারত-চীন সম্পর্ক নিয়ে নির্মিত হচ্ছে ‘টিউবলাইট’। বেশ কয়েকজন বলিউড নায়িকা নিয়ে গুজব উঠলেও নির্মাতা ঠিক করে রেখেছিলেন চাইনিজ অভিনেত্রী ঝু ঝুকে।
একাধিক আন্তর্জাতিক সিনেমায় অভিনয় করে ইতোমধ্যে পরিচিতি তৈরি করে নিয়েছেন ঝু ঝু। চলতি মাসের শুরুতেই এ অভিনেত্রী মুম্বাই আসেন, উদ্দেশ্য হিন্দি শেখা। বর্তমানে তিনি ‘টিউবলাইট’ টিমের সঙ্গে লাদাখে অবস্থান করছেন।
‘টিউবলাইট’-এ নিজের অন্তর্ভুক্তি ফাঁস করেছেন ঝু ঝু। টুইটারে সালমানের সঙ্গে তোলা ছবি শেয়ার করে জানান, সমুদ্রপৃষ্ট থেকে বেশ উঁচুতে শুটিং করছেন।


No comments:
Post a Comment