সর্বশেষ সংবাদ

পাল্টে গেল টম ক্রুজের ‘মেনা’

 
Tom-Cruise-changed-MENA

পাল্টে গেল হলিউড তারকা টম ক্রুজ অভিনীত নতুন সিনেমা ‘মেনা’র নাম। পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ। প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল পিকচার্স সম্প্রতি ‘মেনা’র নাম ও মুক্তির তারিখ পাল্টানোর ঘোষণা দিয়েছে বলে জানায় ভ্যারাটি।


সিনেমাটির নতুন নাম ‘আমেরিকান মেড’। ২০১৭ সালের ৬ জানুয়ারির বদলে মুক্তি পাবে ২৯ সেপ্টেম্বর। ‘আমেরিকান মেড’ পরিচালনা করছেন ডগ লিমন। এর আগে একই পরিচালকের হিট সিনেমা ‘এজ অব টুমরো’তে অভিনয় করেন টম।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘আমেরিকান মেড’। টম অভিনয় করছেন পাইলট ব্যারি সিলের চরিত্রে, যিনি কিনা ছদ্মবেশে কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এসকোবারের হয়ে কাজ করতেন। একইসঙ্গে সিআইএ-এর হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাদকবিরোধী সবচেয়ে বড় অভিযানে যুক্ত হন। এ ঘটনার সূত্র ধরে ইরান কন্ট্রা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। সে সব ঘটনার পুরোটাই ওঠে আসবে ‘আমেরিকান মেড’-এ।

ব্যারি সিল চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যে বিমান চালনার প্রশিক্ষণ নিয়েছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম। শুটিং শুরু হয়েছে ২০১৫ সালের মার্চে। একই বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ায় ‘আমেরিকান মেড’-এর সেটে বিমান দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হন। তবে একই সেটে টম ক্রুজ থাকলেও বিমানে ছিলেন না তিনি।

টমকে চলতি বছরের অক্টোবরে দেখা যাবে ‘জ্যাক রিচান : নেভার লুক ব্যাক’ সিনেমায়। পরের বছর আরো দেখা যাবে ‘দ্য মামি’ রিবুটে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.