সর্বশেষ সংবাদ

নতুন আর কোনো হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না- প্রিয়াঙ্কা চোপড়া

The new contract is not in any Hindi film Priyanka Chopra

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন পশ্চিমা সংস্কৃতি জগতেও এক পরিচিত মুখ। দিনে দিনে সেদিকে তাঁর ব্যস্ততা বেড়েই চলেছে। কিছুদিন আগে জানিয়েছিলেন, ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত নতুন কোনো হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না।


 কারণ, এই সময়টা তিনি আমেরিকান টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় কিস্তির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। প্রিয়াঙ্কার এমন ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন, ঘরের মেয়ে বুঝি আর ঘরে রইল না।

বলিউডকে ধীরে ধীরে বিদায় জানিয়ে হয়তো হলিউডেই থিতু হওয়ার কথা পরিকল্পনা করছেন এই নায়িকা—এমন ধারণাও করেছিলেন অনেকে।

বিষয়টা খোলাসা করতে প্রিয়াঙ্কা নিজেই এবার এগিয়ে এসেছেন। জানিয়েছেন, কেবল বলিউডের ছবি নয়, হলিউডের ছয়টির বেশি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। ‘কোয়ান্টিকো’র শুটিং নিয়ে ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে।

 প্রিয়াঙ্কা বলেন, ‘অনেক ছবির প্রস্তাব পাচ্ছি। বেশির ভাগই ফিরিয়ে দিতে হচ্ছে। এখন থেকে হলিউড ও বলিউডের ছবির সবচেয়ে সেরা প্রস্তাবেই কেবল সাড়া দেব।’

প্রিয়াঙ্কার কথার সুরে মনে হলো, বছরে দুটির বেশি ছবিতে তাঁকে দেখার সম্ভাবনা এখন ক্ষীণ। ফিল্মফেয়ার|



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.