সর্বশেষ সংবাদ

ত্রিমুখী যুদ্ধে আঁচল, পরী ও বুবলি

 
A-three-way-battle-quilt-fairy-and-bubali

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি ও পরীমনি। সম্প্রতি তাদের সঙ্গে যুক্ত হলেন নবাগত চিত্রনায়িকা বুবলি। ঈদুল আজহায় এই তিনজনকে ত্রিমুখী যুদ্ধে দেখা যাবে।  তাদের অভিনীত সিনেমা যথাক্রমে- সুলতানা বিবিয়ানা, আপন মানুষ ও শুটার শিরোনামের এ তিনটি ঈদে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।


হিমেল আশরাফ পরিচালিত সুলতানা বিবিয়ানা সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মানাধীন এ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। সুলতানা বিবিয়ানা সিনেমার প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আসছে ঈদে সুলতানা বিবিয়ানা সিনেমাটি সারাদেশে মুক্তি দেয়া হবে। তবে আমাদের হল টার্গেট খুব বেশি নয়। আমরা বেছে বেছে ভালো হলগুলোতে সিনমাটি মুক্তি দিব।’

তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস বাপ্পি-আঁচল জুটির সেরা সিনেমা হবে সুলতানা বিবিয়ানা। এ সিনেমায় তারা তাদের সেরা অভিনয়টা করেছেন। আশা করছি, দশর্কদের ভালো লাগবে।’এছাড়া শাহ আলম মন্ডল পরিচালিত আপন মানুষ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী।  এতে বাপ্পি-পরী ছাড়াও আরো অভিনয় করছেন- শ্রাবণ শাহ, সুচরিতা,  মিশা সওদাগর, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহেনা জলি, রেবেকা প্রমুখ।

আপন মানুষ সিনেমার পরিচালক শাহ আলম মন্ডল বলেন, ‘আপন মানুষ সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। এ সিনেমায় বাপ্পি-পরী জুটির অভিনয় দেখে দর্শক মুগ্ধ হবেন। তাছাড়া সিনেমাটির গল্পও দর্শকদের মনকে নাড়া দিবে বলে মনে করছি।’তা ছাড়া রাজু চৌধুরী পরিচালিত শুটার সিনেমায় নবাগত বুবলির বিপরীতে অভিনয় করছেন সুপার স্টার শাকিব খান। এতে শাকিব-বুবলি ছাড়াও আরো অভিনয় করছেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।

শুটার ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘শুটার সিনেমার শুটিং প্রায় শেষ। আর কিছু অংশের শুটিং করলেই ক্যামেরা ক্লোজ হবে। শাকিবের আলাদা দর্শক চাহিদা রয়েছে। তাছাড়া বুবলি নতুন অনুযায়ী অনেক ভালো অভিনয় করছে। নতুন এ জুটিকে দর্শক গ্রহণ করবেন। কোন রকম সমস্যা না থাকলে ঈদে সিনেমাটি মুক্তি দিব ইনশাল্লাহ।’



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.