সর্বশেষ সংবাদ

আজ সেন্সরে যাচ্ছে পরী’র ‌‘রক্ত’

 

আজ সোমবার সেন্সর বোর্ডে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রক্ত’। এরই মধ্যে পরীমণি অভিনীত এই ছবির টিজারসহ দুটি গান প্রকাশিত হয়েছে।

জানা গেছে, এবারের কোরবানির ঈদে জাজ মাল্টিমিডিয়ার ছবিটি মুক্তি পাবে। এদিকে সেন্সর বোর্ডে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজীজ।

এর আগে গত ৬ আগস্ট রাতে এ ছবির ‘ডানা কাটা পরী’ গানটি ইউটিউবে প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া। প্রকাশের পর থেকেই ইউটিউবে ঝড় তোলে গানটি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম গান বলে দাবি করছে জাজ মাল্টিমিডিয়া। বিগ বাজেটের এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে পরীমণিকে। সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রোশান। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.