নতুন ইতিহাস গড়লেন গায়িকা বিয়োন্সে নোলেস। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের (ভিএমএ) আসর। সেখানে এমটিভি ভিএমএর ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার পেয়ে নতুন রেকর্ড গড়েছেন বিয়োন্সে।
তিনি পেছনে ফেলেছেন
পপসম্রাজ্ঞী ম্যাডোনাকেও। ভিএমএ আসরে পুরস্কার অর্জনের দিক থেকে এখন
বিয়োন্সে শীর্ষে, এরপর ম্যাডোনার অবস্থান।
গত বছর পর্যন্ত ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ম্যাডোনা জয় করেছিলেন মোট ২০টি পুরস্কার। আর বিয়োন্সের ঝুলিতে ছিল ১৬টি অর্জন। এ বছর এক আসরেই বিয়োন্সে জিতে নেন ছয়টি ভিএমএ। তাই এর মধ্য দিয়ে বিয়োন্সের ঘরে এখন দাঁড়াল মোট ২২টি ভিএমএ পদক ।
এমটিভি ভিএমএ ২০১৬-তে বিয়োন্সে যে ছয়টি বিভাগে সেরার পদক জিতেছে সেগুলো হলো ভিডিও অব দ্য ইয়ার (‘ফরমেশন’ গানের জন্য), বেস্ট ফিমেল ভিডিও (‘হোল্ড আপ’ গানের জন্য), বেস্ট পপ ভিডিও (‘ফরমেশন’-এর জন্য), ব্রেকথ্রু লং ফর্ম ভিডিও (‘লেমোনেড’ গানের জন্য), বেস্ট কোরিওগ্রাফি (‘ফরমেশন’এর জন্য) ও বেস্ট ডিরেকশন (‘ফরমেশন’-এর জন্য)। তা ছাড়া কারিগরি শাখার দুটি বিভাগেও বিয়োন্সের ‘ফরমেশন’ গানটি পুরস্কার জেতে। ওই বিভাগ দুটি হলো বেস্ট সিনেমাটোগ্রাফি ও বেস্ট এডিটিং।


No comments:
Post a Comment