সর্বশেষ সংবাদ

আমিরের লুক নিয়ে মেয়ে ইরার প্রতিক্রিয়া

 

সিনেমা নিয়ে আমির খান কতটা সিরিয়াস তা সবাই জানেন। প্রতিটি ছবিতে তাকে ভিন্ন ভিন্ন অবতারে দেখা যায়। তেমনই চমক থাকছে ‘দঙ্গল’ সিনেমায়।


কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দঙ্গল’। সিনেমাটিতে আমিরকে দুটি ভিন্ন বয়সী চরিত্রে দেখা যাবে। এর জন্য একবার ওজন বাড়িয়েছেন, আবার কমিয়ে কম বয়সী মহাবীরের চরিত্রে অভিনয় করেছেন। শরীর নিয়ে আমিরের এমন পরীক্ষা-নিরীক্ষায় বেজায় খুশি মেয়ে ইরা খান।

এ তরুণী জানান, আমিরের কম বয়সী লুকটি তার পছন্দ হয়েছে। বাবাকে ‘সুপার কুল অবতার’-এ পর্দায় দেখতে উদগ্রীব হয়ে আছেন তিনি। আশা করছেন আমির ‘দঙ্গল’ মুক্তির পরও কম বয়সী লুকটি চর্চা করবেন। ‘দঙ্গল’-এ শুধু মহাবীর নয়, তার দুই মেয়ে গীতা ও ববিতার জীবনের গুরুত্বপূর্ণ অংশ দেখা যাবে। এ কারণে প্রথমবারের মতো আমিরকে দুই তরুণীর বাবার চরিত্রে অভিনয় করতে হয়েছে। এছাড়া আমিরের বিপরীতে আছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তানওয়ার।

সিনেমাটি প্রযোজনা করছেন আমির খান, তার স্ত্রী কিরণ রাও ও বিদ্যা বালানের স্বামী সিদ্ধার্থ রয় কাপুর। নিতেশ তাওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ মুক্তি পাবে চলতি বছরের ২৩ ডিসেম্বর।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.