সর্বশেষ সংবাদ

মিস এশিয়া’য় বাংলাদেশের মেয়ে অপ্সরা

The-girl-Apsara-Miss-esiyaya

 

অপ্সরা আলী। নামের মতই তার রূপ। আর হাসি যেন রবীন্দ্রনাথের কোন কবিতা। ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মাধ্যমে তিনি পা রাখেন মিডিয়া জগতে। নিজের যোগ্যতা ও প্রচেষ্টার বলে সেবার তিনি ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় সেরা পাঁচে উন্নীত হয়েছিলেন। এছাড়াও উক্ত প্রতিযোগিতায় তিনি মিস বিউটি স্মাইল খেতাবও জিতে নেন। শুরুটা তার এখান থেকেই।


তারপর এয়ারটেল, বাংলালিংক ও সিটিসেল সহ অসংখ্য বিজ্ঞাপনে মডেলিং করেছেন, করে চলেছেন এখনো। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও তার সমান দক্ষতা। ভূতের বাড়ি, এই শহরে ও কেয়া নাটকের সিরিয়ালে বেশ দাপটের সাথেই অভিনয় করেছেন তিনি। খুব শিগগিরিই মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনী’। স্বপন আহমেদ পরিচালিত এই ছবিতে অপ্সরার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। না না রাজশাহীর মেয়ে অপ্সরার গল্প এখানেই কিন্তু শেষ নয়। মডেলিং ও অভিনয়ে দেশের ভিতরে সবার প্রশংসা পাওয়ার পাশাপাশি দেশের বাইরেও সবার নজর কেড়েছেন তিনি।

গতবছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে শেষ হওয়া মিস কসমোপলিটান ২০১৫ প্রতিযোগিতায় তিনি ছিলেন সেরা দশ সুন্দরীর মধ্যে। আর এবার অপ্সরা নির্বাচিত হয়েছেন মিস বাংলাদেশ ২০১৬। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের এই সেরা সুন্দরী এবার অংশগ্রহণ করতে যাচ্ছে ‘মিস এশিয়া ২০১৬’ প্রতিযোগিতায়। আগামী ১৮ আগস্ট ভারতের কেরালার কোঁচিতে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

আর উক্ত অনুষ্ঠানে যোগ দিতে দুই একদিনের মধ্যেই ভারতে যাচ্ছেন অপ্সরা আলী। তার স্পন্সর হিসেবে রয়েছে দেশের অন্যতম বিজ্ঞাপন এজেন্সি এবং ইমপ্রেস গ্রুপের সিস্টার কনসার্ন আই পজেটিভ কমিউনিকেশন্স লিমিটেড।

এ প্রসঙ্গে অপ্সরা আলী বলেন, ‘চ্যালেন আই আমাকে আজকের এই প্লাটফর্ম করে দিয়েছে, আর এবার আমার পাশে আছে আই পজেটিভ কমিউনিকেশন্স লিমিটেড। আশা করি এবারও ভালো কিছু করতে পারবো।’ এছাড়াও অপ্সরার অনুষ্ঠানের ন্যাশনাল কস্টিউম ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে রয়েছে আনোখি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.