সর্বশেষ সংবাদ

রাখির ‘স্পর্শকাতর’ পোশাকে মোদির ছবি

Rakhi-sensitive-attire-Modis-picture

 

অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় আইটেম গানে নেচে সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিলেন রাখি সাওয়ান্ত। এবার নিজের পোশাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঠাঁই দিয়ে দারুণ হৈ চৈ ফেলে দিলেন এ বলিউড তারকা।


রাখিকে বরাবরই ‘বিতর্কের রাণী’ বলা হয়ে থাকে। এবার তিনি আগের সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন। কেউ কেউ বলছেন, রাখির নতুন ফ্যাশন দেখে মন্তব্যের ভাষা হারিয়ে ফেলেছেন।

ভারতের স্বাধীনতা বিষয়কে সামনে রেখে ক্যামেরার সামনে নতুন এ পোশাকে হাজির হয়েছেন রাখি। কালো পোশাকটিতে স্থান পেয়েছে মোদির ছবি। আর এমন স্পর্শকাতর স্থানে সেই সব ছবি দেওয়া হয়েছে— যা চরম দৃষ্টিকটু ও অশ্লীলও।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের আগাম পার্টিতে যোগ দিতে যান রাখি। সেখানেই এই পোশাক পরেছিলেন। অনলাইনে এখন সে ছবি ভাইরাল। ফেসবুক ও টুইটার ছেয়ে গেছে বিরূপ ও মজার মজার মন্তব্যে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.