তারকাদের প্রকাশ্যে চুমু খাওয়াটা কোনো আহামরি ঘটনা নয়। তবে প্রেমিককে রেখে অচেনা ভক্তের ঠোঁটে চুমু খেয়ে হৈচৈ ফেলে দিয়েছেন পপ গায়িকা টেলর সুইফট। জানা গেছে, সম্প্রতি লন্ডনের হ্যাম্পটনে একটি জন্মদিনের অনুষ্ঠানে গান গাইতে যান টেলর সুইফট। অনুষ্ঠান শুরুর পর থেকেই নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে আসর জমিয়ে তুলেছিলেন।
এ সময় মঞ্চে ডেকে নেন অনুষ্ঠানে আগত হার্ভাড বিজনেস স্কুলের শিক্ষার্থী মাইক হেসেকে। মঞ্চে তুলেই মাইককে নিজের সাথে নাচার আহবান জানান সুইফট। একসাথে বেশ কয়েকটি গানে নাচার পর ভক্তকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বসেন সুইফট।
বেশ কয়েকদিন আগেই নতুন প্রেমে পড়েছিলেন এই গায়িকা। হলিউড তারকা টম হিডলসনের সাথে প্রেমের বিষয়টি স্বীকারও করে নিয়েছিলেন তিনি। হঠাৎ ভক্তকে চুমু খাওয়ায় দ্বিধায় পড়ে গেছেন টেলর ভক্তরা।


No comments:
Post a Comment