সর্বশেষ সংবাদ

নাচবে তামান্না, গাইবে শ্রুতি

 
Tamanna-dance-sing-and-audition

তামান্না ভাটিয়া ও শ্রুতি হাসান তামিল ছবির গন্ডি ছাড়িয়ে এখন দু’জনই বলিউডের জনপ্রিয়া নায়িকা। তবে শ্রুতিকে শুধু নায়িকা বললে একটু ভুল হবে! তার থেকে বলা ভাল নায়িকা প্লাস গায়িকা। ইতিমধ্যে প্লেব্যাক গায়িকা হিসেবে যথেষ্ট খ্যাতি হয়েছে শ্রুতির। সম্প্রতি কাথি সানডাই নামের একটি সিনেমার গানের প্রস্তাব দেওয়া হয়েছে শ্রুতিকে। সেখানেই নায়িকার চরিত্রে দেখা যাবে তামান্নাকে।


সূত্রের খবর, গানটি গাইবার জন্য ইতিমধ্যে সম্মতি দিয়ে দিয়েছেন শ্রুতি। খুব শিগগিরই গানের রেকর্ডিং শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন সুরজ। গানটির সুর করেছেন হিপহপ তামিঝা। আগামী দীপাবলীতে ছবিটি মুক্তি পাবে। এবং এখন থেকেই ছবির সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক স্বয়ং।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.