সর্বশেষ সংবাদ

টিজারে ভালবাসার অন্য এক কথা শোনাল ‘ADHM’

 
Tijare-told-to-love-one-another-ADHM

“এক তরফা ভালবাসার শক্তিই আলাদা। যেখানে বাকি অন্য সম্পর্কের মতো দু’জনের টানাপড়েন নেই। একেবারে নিজের….” টিজারে ভালবাসার নতুন কথা শোনালেন করণ জোহর। মুক্তি পেল ‘ এ দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার।


মিনিট দেড়েকের এই টিজারে বন্ধুত্ব, ভালবাসা, রোম্যান্স, মজা প্রেমের সব ছায়া নিয়েই হাজির করণ। এখানে প্রথম বার একসঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে রণবীর কাপুর ও অ্যাশকে। সঙ্গে থাকছে অনুষ্কা ও ফাওয়াদও। কলেজ প্রেম নয় এবার সম্পর্কের গভীরতা, মন ভাঙা-গড়া, প্রেমের পরিপূর্ণতা নিয়ে ত্রিকোণ প্রেমের কাহিনি বুনেছেন জোহর।

বলিপাড়ার খবর, ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিটি তৈরি হচ্ছে ১৯৭৭-এ মুক্তি প্রাপ্ত ছবি ‘দুসরা আদমী’র অনুকরণে। ছবিটির প্রেক্ষাপট অনুযায়ী, একটি মেয়ে প্রেমে পড়ে তাঁর থেকে ছোট বয়সে ছোট একটি ছেলের। যেখানে মেয়েটির চরিত্রে অভিনয় করেছিলেন রাখি। আর ছেলেটির চরিত্রে ঋষি কাপুর। আর করণের ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিটিতে ঋষি কাপুরের এই চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং রাখির চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে।
এছাড়া ‘ এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন শাহরুখ খান। তবে চরিত্রটা কি সে সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।

তবে টিজার দেখার পর আপনিও বলবেন সত্যি মুশকিল হয়ে গিয়েছে অপেক্ষা করা।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.