বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এবারের পর্বের অতিথি কণ্ঠশিল্পী রন্টি ও রুমি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শক ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে বুধবার রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।


No comments:
Post a Comment