বলিউডের আকর্ষণীয় ব্যাচেলর সালমান খান তার হবু স্ত্রীকে ঠকাতে চান না। আর তাই অন্য মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি।
গত রবিবার (৭ আগস্ট) মুম্বাইয়ে ছোট ভাই সোহেল খান পরিচালিত ‘ফ্রিকি আলি’ ছবিটির ট্রেলর উন্মোচন অনুষ্ঠানে বিয়ে ও শারীরিক সম্পর্কের বিষয়টি ওঠায় স্বভাবজাত ভঙ্গিতে ৫০ বছর বয়সী এই তারকা বলেন, ‘ইতিমধ্যে এ প্রশ্নের উত্তর দিয়েছি। বিয়েও হয়নি, ওটাও (শারীরিক সম্পর্ক) না।’
নির্মাতা করণ জোহরের আড্ডার অনুষ্ঠান ‘কফি
উইথ করণ’ এর চতুর্থ মৌসুমে তার প্রশ্নের উত্তরে সালমান জানান, তিনি এখনও কুমার। যিনি তার স্ত্রী হবেন তাকে ঠকাতে চান না ‘দাবাং’ তারকা। এখনও নিজের প্রতিশ্রুতি ধরে রেখেছেন বলে জানালেন তিনি।
প্রসঙ্গত, সালমান প্রযোজিত কমেডি ধাঁচের ছবি ‘ফ্রিকি আলি’তে নওয়াজের আলি চরিত্রটি খামখেয়ালি। গলির ক্রিকেটার থেকে একদিন গলফার হয়ে ওঠেন তিনি। এতে আলির প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। আলির বন্ধুর ভূমিকায় আছেন সালমানের আরেক ছোট ভাই আরবাজ খান। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।


No comments:
Post a Comment