সর্বশেষ সংবাদ

মারগোট রবি নাকি নিশ্বাস না নিয়ে থাকতে পারেন টানা পাঁচ মিনিট!

Ravi does not breathing or can be pulled out maragota five minutes !

মারগোট রবিকে সত্যিই অতিমানবী বলতে হয়। কারণ, তাঁর একটি বিশেষ ক্ষমতার কথা সম্প্রতি জানল বিশ্ববাসী। সেই বিশেষ ক্ষমতা হলো, অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী নাকি নিশ্বাস না নিয়ে থাকতে পারেন টানা পাঁচ মিনিট! 


জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’-এর সাম্প্রতিক একটি পর্বে অতিথি হয়েছিলেন মারগোট রবি। তাঁকে দেখা যাবে আগামী শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘সুইসাইড স্কোয়াড’-এ। এ ছবির কা​রণেই তিনি ফ্যালনের অতিথি হয়েছিলেন।

অনুষ্ঠানে মারগোট তাঁর সুপ্ত প্রতিভাটি নিয়ে বলেন, ‘আমি প্রায়ই “সুইসাইড স্কোয়াড” ছবির সেটে আমার বডি ডাবল (ডামি) ইনগ্রিডের সঙ্গে নিশ্বাস আটকে রাখা নিয়ে একধরনের খেলা খেলতাম।

দুজনই পাল্লা দিয়ে দেখতাম কে কতক্ষণ নিশ্বাস আটকে রাখতে পারি। শেষমেশ খেলার একপর্যায়ে আমি খুব কষ্টে পাঁচ মিনিট পর্যন্ত নিশ্বাস আটকে থাকতে পারি। তবে আমার বডি ডাবল সাড়ে পাঁচ মিনিটের জন্য নিশ্বাস বন্ধ রেখে আমাকে হারিয়ে দিয়েছিল। আসলে এই পুরো বিষয়টিই চর্চার ওপর নির্ভর করে। চর্চা ছাড়া এটা কেউই করতে পারবে না।’

অদ্ভুত এই বিদ্যাটি মারগোট কেমন করে রপ্ত করলেন জানতে চাইলে ফ্যালনকে তিনি বলেন, ‘এক ফ্রি ডাইভারের (ডুবুরি) কাছে আমি চারটি সেশন করেছিলাম। পানির নিচে কেমন করে নিশ্বাস ধরে রাখতে হয়, এটা তাঁদের ভালো করে জানা। তাঁরা তো আরও লম্বা সময় ধরে নিশ্বাস আটকে রাখতে পারেন। এটা তো একধরনের মেডিটেশনই। মানসিক ও শারীরিকভাবেও এটা খুব কার্যকর।’



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.