মা হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশিকা খান। নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও বার্তা পোস্ট করে এ খবর জানিয়েছেন তিনি নিজেই।
| সবার দোয়া প্রার্থী সন্তানসম্ভাবা ঈশিকা খান |
ভিডিওতে ঈশিকা বলেন, ‘এতদিন পরিবার থেকে নিষেধ ছিল তাই জানাইনি। আমি বিষয়টি আরও পরে জানাতে চেয়েছিলাম। কিন্তু এখন জানানো উচিত বলে মনে করেছি। কাজ থেকে বিরতি নেওয়া নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছেন। তাই জানালাম আসল খবরটি।’
শনিবার রাতে এ ভিডিও বার্তায় ঈশিকা আরও বলেন, ‘আমি মা হতে যাচ্ছি।আমি খুব খুশি। সন্তান সৃষ্টিকর্তার পক্ষ থেকে উপহার। সবাই দোয়া করবেন। বেঁচে থাকলে এক বা দুই বছর পর থেকে আবার অভিনয় করব।’
চলতি বছরের ২৮ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরে লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের ছেলে কায়সার খানের সঙ্গে আকদ হয় এবং ১ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় ঈশিকার। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের আত্মীয়-স্বজন আর কাছের বন্ধুরা ছিলেন।

No comments:
Post a Comment