‘নিয়তি’ মুক্তির রেশ কাটতে না কাটতেই ‘প্রেমী ও প্রেমী’র গানের শুটিংয়ে থাইল্যান্ড উড়ে গেলেন আরিফিন শুভ। শুক্রবার রাতের একটি ফ্লাইটে তিনি ব্যাংকক পৌঁছান। ‘প্রেমী ও প্রেমী’ পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। শুভর বিপরীতে আছেন নুসরাত ফারিয়া।
‘নিয়তি’র সর্বশেষ প্রচারণায় শুক্রবার সারাদিন ব্যস্ত ছিলেন শুভ। ঢাকার বিভিন্ন হলে দর্শকদের সঙ্গে বসে ছবি দেখেন। সেখান থেকে বাসায় ফিরে কোনো রকমে ব্যাগ গুছিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন। ব্যস্ততা প্রসঙ্গে শুভ পরিবর্তন ডটকমকে জানান, ১১ দিন শুটিং করতে পারিনি ‘নিয়তি’র প্রচারণার জন্য। এখন ‘প্রেমী ও প্রেমী’র শুটিং শেষ না করতে পারলে অন্য ছবিগুলোর শুটিং পিছিয়ে যাবে। এটা ঠিক হবে না।
তিনি জানান, থাইল্যান্ডে গানের শুটিং শেষ করে দেশে ফিরবেন ২২ আগস্ট। এর ১-২ দিনের মধ্যে হাজিরা দেবেন ‘ভালো থেকো’র সেটে। অভি কথাচিত্রের প্রযোজনায় এ ছবিটিও পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। শুভর বিপরীতে থাকবেন তানহা তাসনিয়া।
দর্শকদের সাথে ‘নিয়তি’ কেমন দেখলেন? উত্তরে শুভ বলেন, ‘জাকির হোসেন রাজু মানে মাস্টার মেকার। প্রথম অর্ধেক দর্শকরা প্রচুর হাসলেও দ্বিতীয় অংশে কাঁদতে হয়েছে। একজন দর্শক তো আমাকে বলেই ফেলল, ভাই এত কষ্ট কীভাবে সহ্য করলেন। তাদের এ ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। কারণ তাদের জন্যই আমি আরিফিন শুভ।’
‘নিয়তি’তে শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ছবিটি কলকাতায় মুক্তি পায় ১০ জুন।


No comments:
Post a Comment