ক্যারিয়ারের শুরুতে টিকে থাকার জন্য ভীষণ সংগ্রাম করতে হয়েছিল বাঙালি বংশোদ্ভূত অভিনেত্রী বিপাশা বসুকে। এমনকি ১০ রুপিতে কেনা খাবার প্রেমিকের সঙ্গে ভাগাভাগি করে খেতে হয়েছে।
বিভিন্ন সময়ে নিজের সংগ্রামের কথা খোলাখুলি বলেছেন এ বলিউড অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন খাবার ভাগাভাগির কথা।
শুরুর দিকে মডেল-অভিনেতা ডিনো মারিয়ার সঙ্গে বিপাশার প্রেম হয়। ‘রাজ’-সহ কয়েকটি সিনেমায় এ দুই তারকাকে দেখাও যায়। পরে সম্পর্কের ভাঙন ধরলেও বিপাশা জানান, সংগ্রামের মুহূর্তগুলো তারা একসঙ্গে পাড়ি দিয়েছিলেন।
‘কর্পোরেট’ সিনেমার এ অভিনেত্রী জানান, তার লড়াইয়ের কথা বাবা-মাকে কখনোই জানাতেন না। এমনও দিন গেছে যখন খাবার কেনার জন্য টাকাও ছিল না, শুধু কলা খেয়েই কাটিয়েছেন। কোনো কোনো দিন ডিনো মারিয়া ও বিপাশা ১০ রুপিতে থালি (ভারতীয় খাবার) কিনে ভাগাভাগি করে খেতেন। বন্ধু-বান্ধবদের সঙ্গে রেস্তোরাঁয় গেল একটি আইসক্রিম অর্ডার করে সবাই মিলে অনেকক্ষণ সময় নিয়ে খেতেন।
ওই সময় ভাল কোনো জায়গায় থাকার সুযোগ মেলেনি বিপাশার। ট্রাক শ্রমিকদের কলোনি-সহ নানা জায়গা থাকতে হয়েছে। তিনি জানান, নিজের নিরাপত্তার জন্যে সবসময়ে একটি হাতুড়ি সঙ্গে রাখতেন তিনি। সঙ্গে একটা বালিশ রাখতেন অনেক সময়। কারণ মাঝে মাঝে ক্যাবেই ঘুমিয়ে পড়তেন।
সর্বশেষ ‘দ্য লাভার্স’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। কয়েক বছরের সম্পর্কের রেশ ধরে ৩০ এপ্রিল অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা। এরপর তাকে সিনে ক্যামেরার সঙ্গে দাঁড়াতে দেখা যায়নি।


No comments:
Post a Comment