সর্বশেষ সংবাদ

শর্ত সাপেক্ষে স্বামী পেলেন দীপিকা

Deepikas-husband-was-subject-to-conditions

 

অবশেষে ‘পদ্মাবতী’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের স্বামী হতে রাজি হয়েছেন শহীদ কাপুর। বলিউড লাইফ জানায়, চুক্তিবদ্ধ হওয়ার আগে পরিচালককে কিছু শর্ত দেন এ নায়ক।


সঞ্জয় লীলা বানসালির ঐতিহাসিক কাহিনী নির্ভর সিনেমাটির নাম ভূমিকায় আছেন দীপিকা। শহীদকে দেখা যাবে তার স্বামী রাজা রাবল রতন সিং চরিত্রে। অন্যদিকে সঞ্জয়ের পছন্দের তারকা রণবীর সিং হচ্ছেন আলাউদ্দিন খিলজি।

মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে রোববার ‘পদ্মাবতী’র সেট নির্মাণ শুরু হয়েছে। শিগগিরই শুরু হবে দৃশ্যায়ন। এরই মধ্যে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চুক্তির আগে পরিচালককে কিছু শর্ত দিয়েছেন ‘হায়দার’-খ্যাত শহীদ। সম্প্রতি সন্তানের বাবা হয়েছেন এ নায়ক। তাই এখনই শুটিং ফ্লোরে ফিরতে চান না। মাস কয়েক পরে ‘পদ্মাবতী’ টিমে যোগ দিতে চান। আপাতত স্ত্রী ও সন্তানের পাশে থাকবেন।

দ্বিতীয় শর্তটি অবাক করার মত। পরিচালককে চিত্রনাট্য সংশোধন করতে বলেছেন শহীদ। কারণ গল্প অনুযায়ী পদ্মাবতীর স্বামী চরিত্রটি দ্বিতীয় নায়কের। এ কারণে অনেক তারকাই সিনেমাটি ফিরিয়ে দিয়েছেন। তাই বাড়তি ঝামেলা পোহাতে চাননি সঞ্জয়। চট জলদি চিত্রনাট্য ঘষামাজায় লেগে যান। মুম্বাই মিরর জানায়, শহীদের দাবি অনুসারে ত্রিভুজ কাহিনীতে নির্মিত হোক ‘পদ্মাবতী’। তাই অনেকের আশঙ্কা এ পরিবর্তনের কারণে সিনেমাটির ঐতিহাসিকতা ক্ষুণ্ন হবে।

এদিকে কিছুদিন আগে শোনা যায়, রণবীরের ওপর দারুণ ক্ষেপেছেন সঞ্জয়। তার বদলে অন্য কাউকে নিতে চলেছেন। তবে সে গুজব হালে পানি পায়নি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.