সর্বশেষ সংবাদ

ইনি কি পার্লেজি-র কভার গার্ল? এখন এমন দেখতে হয়েছেন....

This-is-the-cover-girl-parleji-what-Now-have-to-see

 

অবাক হয়ে তাকিয়ে রয়েছে খুদে। মুখে হাল্কা হাসি। দীর্ঘ দিন ধরে পার্লেজি বিস্কুটের প্যাকেটের এটাই কভার। কিন্তু জানেন কি কে এই খুদে? এই নিয়ে ইন্ডাস্ট্রির জল্পনা বহুদিনের? আদৌ কি এমন দেখতে কোনও শিশু ছিল? নাকি শুধুই শিল্পীর কল্পনা?


এ নিয়ে বিস্তর জল্পনা চলছে অনেক দিন ধরেই। খুদের পরিচয় হিসেবে উঠে আসে নীরু দেশপাণ্ডে, সুধা মূর্তি এবং গুঞ্জন গুনডানিয়ার নাম।

যদিও পার্লে গ্রুপের প্রোডাক্ট ম্যানেজার মায়াঙ্ক শাহ এই সমস্ত খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিস্কুটের প্যাকেটের কভারে ওই শিশুটি আসলে ‘ইলিউশন’। যেটা ৬০-এর দশকের গোড়ায় তৈরি করা হয়েছিল। 

এত দিন ধরে এই তিন জনের মধ্যে নীরুকে নিয়ে গুঞ্জন বা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলেন, নীরুর ছোটবেলার ছবিই ব্যবহার করা হয়েছে পার্লেজি বিস্কুটের প্যাকেটের কভারে। নীরুকে এখন কেমন দেখতে জানেন?

জানা গিয়েছে, নীরু এখন নাগপুরের বাসিন্দা। শোন যায় মাত্র চার বছর বয়সে বাড়িতে সাধারণ ভাবে নীরুর ছবিটি তোলেন তাঁর বাবা। তিনি প্রফেশনাল ফোটোগ্রাফার ছিলেন না। কিন্তু ছবিতে নীরুর দারুণ মুড ধরতে পেরেঠিলেন। ছবিটি কোনও ভাবে পার্লেজি সংস্থার হাতে যায়। তার পরই বিস্কুটের কভার ফোটো হিসেবে সিলেক্টেড হয়। যদিও নীরুর তরফ থেকে এই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.