সর্বশেষ সংবাদ

মেয়ের ছবি বিক্রি করবেন না শহীদ

Do-not-sell-your-daughter-killed

 

শহীদ কাপুর চান না সংবাদ-মাধ্যমে তার সদ্যজাত কন্যার ছবি প্রকাশ হোক। এ বলিউড অভিনেতা আরো জানান, টাকার বিনিময়ে মেয়ের ছবি বিক্রি করবেন না।


শহীদের স্ত্রী মীরা রাজপুত কন্যা সন্তানের জন্ম দেন ২৭ আগস্ট। মঙ্গলবার হাসপাতাল ছাড়ার সময় চিত্রসাংবাদিকদের মুখোমুখি হন এ দম্পতি। কিন্তু কেউ এই সেলিব্রিটি কিডসের ছবি তোলার সুযোগ পাননি। শহীদ নিজের বাহু দিয়ে কম্বলে জড়ানো কন্যাকে আড়াল করেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘জাব উই মেট’ অভিনেতা চান না পাপারাজ্জিরা তার সন্তানের ছবি প্রকাশ করুক। ইতোমধ্যে মেয়ের ছবি প্রকাশে বড় অঙ্কের টাকার প্রস্তাব পেয়েছেন। তাও ফিরিয়ে দিয়েছেন শহীদ। শহীদকে সর্বশেষ দেখা যায় ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা রনৌতের বিপরীতে অভিনীত ‘রেঙ্গুন’।

সম্প্রতি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ঐতিহাসিক কাহিনী নির্ভর ‘পদ্মাবতী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শহীদ। ওই সিনেমায় আরো অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.