সর্বশেষ সংবাদ

সৌভাগ্যবান মনে করছেন নিরব

are-fortunate-nirob

একই পরিচালকের পরপর দুই ছবিতে অভিনয় করার সুযোগকে সৌভাগ্যের মনে করেন নিরব। রফিক শিকদার পরিচালিত ‘আমি শুধু তোর হবো’ সিনেমার মহরতে এ কথা জানান তিনি।


এর আগে রফিক শিকদারের প্রথম সিনেমা ‘ভোলা তো যায় না’তে অভিনয় করেন নিরব। চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটিতে আরো অভিনয় করেন তানহা তাসনিয়া।

মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসিতে নিরব বলেন, “ভোলা তো যায় না’ ছবির পর রফিক ভাইয়ের দ্বিতীয় ছবিতেও অভিনয় করতে যাচ্ছি। একই পরিচালকের পরপর দুই ছবিতে অভিনয় করা সৌভাগ্যের বিষয়। তিনি আরো বলেন, ‘আগেরটির মতোই এই ছবিটিও মৌলিক গল্পে নির্মিত হতে যাচ্ছে। এবার আমার সঙ্গে থাকছেন জাকিয়া বারী মম। সব মিলিয়ে আশা করছি আমরা দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’

নির্মাতা রফিক ‘আমি শুধু তোর হবো’ প্রসঙ্গে বলেন, ‘আমার পরিচালিত দ্বিতীয় ছবি হতে যাচ্ছে এটি। এবারের জুটি নিরব ও মম। ২৫ জুলাই থেকে পাবনার মানসিক হাসপাতাল, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, জজ কোর্টসহ বিভিন্ন জায়গায় টানা ১৫ দিন শুটিং করব।’

মহরত অনুষ্ঠানে নিরব-মম ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির নেতা খুরশীদ আলম খসরু, ছবিটির প্রযোজক আব্দুল মজিদ মিল্টন ও কলা-কুশলীরা।২০০৯ সালে বড়পর্দায় অভিষেক হয় নিরবের। এ অভিনেতার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে নদীজন, চার অক্ষরে ভালবাসা, এই তো ভালোবাসা ও মন যেখানে হৃদয় সেখানে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.