দর্শকের হৃদয় জয় করে এবার বিচারকদের হৃদয় জয় করতে যাচ্ছে ‘গেম অব থ্রোনস’। সম্প্রতি দ্য একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স (অ্যামি) ৬৮তম অ্যামি অ্যাওয়ার্ড মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে। এতে আমেরিকার টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ সিরিজটির ষষ্ঠ মৌসুম ২৩টি মনোনয়ন পেয়েছে। এবারের অ্যামি পুরস্কারে এটিই সর্বাধিক মনোনয়ন।
‘দ্য পিপল ভার্সেস ও. জে. সিম্পসন’ ২২টি মনোনয়ন পেয়ে ‘গেম অব থ্রোনস’-এর ঘাড়ে নিশ্বাস ফেলছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, টিভি সিরিজগুলোর জনপ্রিয়তা অনুষ্ঠানগুলোর বৈচিত্র্য প্রমাণ করে। এটি হলিউডের সঙ্গে তুলনীয়।
‘গেম অব থ্রোনস’ গত বছরের অ্যামি অ্যাওয়ার্ডেও ২৪টি শাখায় মনোনয়ন পেয়েছিল। আর ১২টি পুরস্কার জিতে গড়েছিল নতুন রেকর্ড।
টেলিভিশন চ্যানেলের দিক থেকে এইচবিওর সিরিজগুলো পেয়েছে সবচেয়ে বেশি মনোনয়ন। সর্বোচ্চ ৯৪টি মনোনয়ন পেয়েছে চ্যানেলটির বিভিন্ন সিরিজের কলাকুশলী ও অভিনয়শিল্পীরা। তারপরেই আছে এফএক্স ও নেটফ্লিক্স। তাদের সিরিজগুলো যথাক্রমে ৫৬ ও ৫৪টি মনোনয়ন পেয়েছে।


No comments:
Post a Comment