সর্বশেষ সংবাদ

বন্ধুদের নিয়ে মহৎ কাজে গিনেথ

 
Ginetha-of-his-magnificent-work

কিছুদিন আগেই এক মার্কিন অভিনেত্রী গিনেথ প্যালট্রোকে ‘দুমুখো’ বলেছিলেন। কিন্তু সে সময় এর কোনো জবাব দেননি তিনি। বরং গিনেথ ওসব মন্দ কথায় কান না দিয়ে মন বসিয়েছেন দাতব্য কাজে। তিনি একা নন, সম্প্রতি নিজের তারকা বন্ধুদের নিয়ে মহৎ একটি উদ্যোগ নিলেন এই ‘আয়রন-ম্যান’ প্রেমিকা ‘পিপার পটস’। অনলাইনে একটি নিলামের আয়োজন করেছেন গিনেথ, এতে তাঁকে সাহায্যের জন্য হলিউডের অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর, অ্যান হ্যাথাওয়ে ও সংগীতশিল্পী লেনা ডানহাম এগিয়ে এসেছেন।


গুপ ডটকম নামে গিনেথের নিজের একটি লাইফস্টাইল ওয়েবসাইট আছে। প্রতিবছর এই ওয়েবসাইট ‘গুপ চ্যারিটি ক্লোজেট সেল’ নামে একটি অনলাইন নিলামের আয়োজন করে। এতে হলিউডের তারকারা তাঁদের পছন্দের কোনো পোশাক কিংবা দৈনন্দিন ব্যবহার্য জিনিস নিলামের জন্য দান করেন। নিলাম থেকে আয় করা সব অর্থ পরে একটি দাতব্যপ্রতিষ্ঠানে দান করা হয়। এবারের নিলামে মোট ৪৬টি আইটেম থাকছে। 

এর মধ্যে গিনেথ নিজে দান করেছেন জিভোনশে জ্যাকেট, রুপালি রঙের প্রাডা ড্রেস ও আলেকজান্ডার ম্যাকুইনের নকশা করা ক্লাচ। প্রিন্সেস ডায়েরি-খ্যাত অ্যান হ্যাথাওয়ের এক জোড়া লাল প্রাডা জুতা ও গোলাপি জিভোনশে জামাও এই নিলামে স্থান করে নিয়েছে। আর চার্লিস অ্যাঞ্জেলস অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর তাঁর এক জোড়া ডিজাইনার কালো জুতা আর নীল চামড়ার ব্যাগ দিয়েছেন নিলামে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.