সর্বশেষ সংবাদ

স্বামী পছন্দ হয়নি দীপিকার!

The-husband-did-not-like-Deepika

 

নির্মাতা সঞ্জয় লীলা বানসালি আগামী সেপ্টেম্বরে শুরু করতে চলেছেন তার পরবর্তী সিনেমা ‘পদ্মাবতী’র শুটিং। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।


শোনা যাচ্ছে, ‘মাসান’ খ্যাত অভিনেতা ভিকি কুশাল সিনেমায় পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু স্বামী হিসেবে ভিকি কুশলকে পছন্দ নয় ২৯ বছর বয়সি এ অভিনেত্রীর।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চিত্রনাট্যে পদ্মাবতীর সঙ্গে তার স্বামীর কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। আর স্বামী হিসেবে কোনো ছোট তারকা নয় বরং বড় কোনো তারকাকে চাইছেন দীপিকা।

সিনেমায় অভিনেতা রণবীর সিংকে দেখা যাবে এ অভিনেত্রীর প্রেমিকের ভূমিকায়। এতে তার চরিত্রের নাম আলাউদ্দিন খিলজি। শোনা যাচ্ছে, সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার কোনো অন্তরঙ্গ দৃশ্য নেই। এমনকি সিনেমায় তাদের দৃশ্যগুলোও নাকি আলাদাভাবে ধারণ করা হবে।

এদিকে ভিকি কুশলও নাকি সিনেমায় অভিনয় করতে চাইছেন না। রণবীর ও দীপিকার চরিত্রের তুলনায় তার চরিত্রটি অনেক ছোট, সে কারণেই নাকি প্রজেক্টটি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.