ঢাকাই সিনেমার সঙ্গে তামিল সিনেমার তুলনা করলেন নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। নেতিবাচক নয়, ইতিবাচক অর্থেই এ তুলনা করলেন ‘শিকারি’ অভিনেতা।
বুধবার দুপুরে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন হয় বিএফডিসি-র সামনে। এ কর্মসূচিতে শাকিব-সহ ঢালিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। এরপর ৪ নাম্বার ফ্লোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শাকিব এক পর্যায়ে বলেন, ‘আমাদের চলচ্চিত্র তামিলের চেয়ে কোনো অংশেই কম নয়। এক সময় আমাদের ছবির অনুকরণেই অন্যরা ছবি বানিয়েছে। এক সময় অনায়াসেই আমাদের ছবি ১০-১২ কোটি টাকার ব্যবসা করেছে। আমাদের ছবির বাজার অনেক বড় ছিল। আমরা আবারও সামনের দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা যে পিছিয়ে নেই ঈদের ছবিতে তা প্রমাণ হয়েছে।’
সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে এ নায়ক বলেন, ‘আমরা সরকার পতনের আন্দোলন করছি না। বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচানোর আন্দোলন করছি। আমার বিশ্বাস সরকার আমাদের পাশেই থাকবেন।’
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ‘রানা পাগলা’, ‘সম্রাট’ ও ‘শিকারি’। সিনেমা তিনটি সারাদেশে ভালো ব্যবসা করছে।


No comments:
Post a Comment