ভারত ছাড়িয়ে হলিউডে পা রেখেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শীঘ্রই মুক্তি পেতে যাওয়া হলিউডের ছবি এক্সএক্সএক্স সিক্যুয়েল(xXx : Return Of Xander Cage)এ ভ্যান ডিজেলের বিপরীতে দেখা যাবে তাকে। ছবির ট্রেলারেই বোঝা যায় অন্যান্য পর্বের মতোই এটিওবক্স অফিস কাঁপাবে।
তবে হলিউড জয় করলেও বলিউডে তাকে ঘিরে নানা গুজব রটেছে। প্রেমিক রনবীর সিং-কে শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন তিনি। সম্প্রতি এই গুজবের জবাব দিয়েছেন দীপিকা। সাফ জানিয়েছেন এই মুহূর্তে এমন চিন্তা তার মাথায় নেই।
যারা গুজব রটিয়েছেন তাদেরও একহাত নিয়েছেন হলিউড ছবি বাজিরাও মাস্তানির এই নায়িকা। ফ্যাশন ডিজাইনার মানিষ মালহোত্রার এক অনুষ্ঠানে দীপিকা সাংবাদিকদের বলেন, বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। আমি কারও সাথে সম্পর্কে জড়াইনি, গর্ভবতীও নই। কাজেই দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো পরিস্থিতিরও সৃষ্টি হয়নি।
ঐ অনুষ্ঠানে দীপিকা বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি মেয়েই চায় ঐ দিন বিয়ের পোশাকে তাকে অপূর্ব দেখাক। আমিও তাই-ই চাই।’


No comments:
Post a Comment