সর্বশেষ সংবাদ

টুইঙ্কেলের প্রতিবাদ, নাসিরুদ্দীনের ক্ষমা প্রার্থনা

Tuinkelera-reportedly-apologized-nasiruddinera

 

রাজেশ খান্নাকে ‘মধ্য মেধা’ ও ‘দুর্বল অভিনেতা’ বলে দারুণ সমালোচনায় পড়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দীন শাহ। বিতর্কের মুখে ক্ষমাও চেয়ে নিলেন তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে পদ্মশ্রী ও পদ্মভূষণ স্বীকৃতি পাওয়া এ অভিনেতা বলেন, ‘সত্তরের দশকে হিন্দি ছবিতে এল মধ্য মেধা। ওই সময়ে ইন্ডাস্ট্রিতে এলেন রাজেশ খান্না নামে এক অভিনেতা। সাফল্য সত্ত্বেও আমার মনে হয় তার অভিনয় ক্ষমতা ছিল সীমিত। উনি ছিলেন দুর্বল অভিনেতা।’

নাসিরুদ্দীন আরো জানান, রাজেশ খান্নাকে তার কখনোই বড় মাপের মননশীল মনে হয়নি। কিন্তু তার অভিনয়ের ধারাটাই বলিউডে প্রভাব বিস্তার করেছে।

নাসিরুদ্দীনের এমন মন্তব্যে অনেকেই ক্ষেপে যান। তাদের মধ্যে আছেন রাজেশের মেয়ে অভিনেত্রী টুইঙ্কেল খান্না। তিনি টুইটারে লেখেন, ‘জীবিতকে যদি সম্মান না করতে পারেন, মৃতকে অন্তত করুন। যে মানুষটা আর সাড়া দেবে না, তাকে আক্রমণ করাটাই মধ্য মেধার পরিচয়।’ ‘মেলা’ সিনেমার এ অভিনেত্রীর সঙ্গে সুর মিলিয়ে টুইট করেন প্রযোজক-পরিচালক করণ জোহর।

তবে খ্যাতিমান নাসিরুদ্দীন নিজেকে বাড়তি বিতর্কের বিষয় হতে দিতে চান না। চটজলদিই জানিয়ে দিলেন, এ মন্তব্যে যারা আঘাত পেয়েছেন তাদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। রাজেশ খান্নাকে ছোট করারও ইচ্ছা তার ছিল না।

এর আগে অমিতাভ বচ্চন, দীলিপ কুমার ও ফারহান আখতারকে নিয়ে মন্তব্য করে বিতর্কে পড়েন নাসিরুদ্দীন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.