বলিউডে অনিল কাপুরের সুনাম শুধু ভালো অভিনেতা হিসেবেই নয়, কাজের ক্ষেত্রেও যে তিনি কতটা পরিশ্রমী, সে কথা তাঁর সহকর্মীদের ভালোই জানা আছে। তবে, তাঁর ছেলে হর্ষবর্ধন নাকি পরিশ্রমের দিক থেকে বাবাকেও ছাড়িয়ে গেছে।
অনিলপুত্র হর্ষবর্ধন রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘মির্জা’ ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আর পুরো ছবি মুক্তি পাবে ৭ অক্টোবর। অনিল মনে করেন, এই ছবির জন্য তাঁর ছেলে যে পরিমাণ শ্রম দিয়েছেন, তা তাঁকেও হার মানিয়ে দেয়। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার ছেলে আমার চেয়েও বেশি পরিশ্রমী। আর এ বিষয়টা আমাকে খুব অবাক করেছে।
কারণ, এত দিন সবাই আমাকে বলত আমি নাকি অভিনয়ের পেছনে অনেক শ্রম দিই। লোকে তাঁকে গ্রহণ করুক বা না-ই করুক, এই ছবির ট্রেলারটা কিন্তু সবাই খুব পছন্দ করেছে। আর এই কাজটির জন্য যে সে কঠোর পরিশ্রম করেছে, সে কথা আমাকে বলতেই হবে।’
বাবার কথা যদি সত্যিই হয়, তাহলে এই ছেলের সফল হওয়া আর ঠেকায় কে? কারণ, পরিশ্রমই তো সাফল্যের চাবিকাঠি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বাবার কথা যদি সত্যিই হয়, তাহলে এই ছেলের সফল হওয়া আর ঠেকায় কে? কারণ, পরিশ্রমই তো সাফল্যের চাবিকাঠি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।


No comments:
Post a Comment