কোরবানির ঈদকে টার্গেট করে নির্মিতব্য ‘বসগিরি’র শুটিং শেষ হয়ে আসছে। আগামী শুক্রবার দর্শকদের ছবিটির ‘এক ঝলক’ উপহার দেবেন বলে জানালেন পরিচালক শামীম আহমেদ রনী।
রনী বলেন, ছবিটি নিয়ে নাম ঘোষণা থেকেই দর্শকদের মধ্যে বিশাল আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা চাই এ আগ্রহ আরও বাড়ুক। এর জন্য সর্বোচ্চ এক-দেড় মিনিট দৈর্ঘ্যের টিজার ছাড়ব।
‘বসগিরি’তে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগতা বুবলি। এছাড়াও আরও আছেন মাজনুন মিজান এবং কলকাতার রজতাভ দত্ত। খান ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন টপি খান।


No comments:
Post a Comment