সর্বশেষ সংবাদ

চুপ, ভাই কিছু ভাবছে! মোশারফ কারিমের নতুন নাটক

২০১৪ সালে ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয়েছিল একক নাটক ‘চুপ, ভাই কিছু বলবে’। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন অপি করিম। 

চুপ, ভাই কিছু ভাবছে! মোশারফ কারিমের নতুন নাটক
প্রায় দুই বছর পর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ নাটকটির সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন সাগর জাহান। 
সম্প্রতি অস্ট্রেলিয়ায় টানা চারটি নাটকের শুটিং শেষে ঢাকায় ফিরেছেন মোশাররফ করিম। তবে একদিন বিশ্রাম নিয়ে আবারো শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আসছে ঈদুল ফিতর, এ উপলক্ষে বেশ কিছু নাটকে সিডিউল দিয়ে রেখেছেন এই অভিনেতা। সেগুলোর একটি ‘চুপ, ভাই কিছু ভাবছে’, গত ১৬ এপ্রিল রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ছয় পর্বের নতুন এই নাটকের শুটিং।
চুপ, ভাই কিছু ভাবছে! মোশারফ কারিমের নতুন নাটক 
 উল্লেখ্য, গেল কয়েকটি ঈদে মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক ‘সিকান্দার বক্স’ দর্শকদের পছন্দের শীর্ষে ছিল। কিন্তু গত ঈদুল আজহার পর জনপ্রিয় এই ঈদ ধারাবাহিকটি আর কোন পর্ব নির্মাণ না করার ঘোষণা দেন পরিচালক সাহর জাহান।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.