সর্বশেষ সংবাদ

রাইমা সেন অডিশন দিতে ভয় পান?

টালিউডে তাঁর পারফরম্যান্স প্রতি বলেই ছক্কা হাঁকায়। কিন্তু বলিউডে এখনো তত সফল নন রাইমা সেন। অনেক ভাল ছবিও নাকি হাতছাড়া করেছেন তিনি। কেন জানেন?


নায়িকার কথায়, ‘আমি খুব অলস। কোনো দিন পরিচালকদের ছবির জন্য বলিনি। আমার মনে হয়, ভাল ছবি পাওয়াটা আমার ভাগ্যের ওপর। আর অডিশন দিতেও আমার খুব ভয় লাগে। সে কারণেই বলিউডের অনেক ভাল ছবি আমি করতে পারিনি।’

কেরিয়ারের এতগুলো দিন পেরিয়ে এসেও অডিশন দিতে কেন ভয়? যদিও এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি রাইমা।
আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘বলিউড ডায়েরিজ’। অনেকদিন পর ফের বি-টাউনে দেখা যাবে রাইমাকে। ‘এই ছবিতে আমার চরিত্রের নাম ইমলি। মেয়েটি খুব ফিল্মি। বলিউডি ছবিতে অভিনয় করতে চায়। ভাবে কখন পরিচালকরা তাকে ডাকবে’, বললেন তিনি।

আপাতত ‘বলিউড ডায়েরিজ’-এ রাইমার পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.