সর্বশেষ সংবাদ

এবার হলিউডের রাজ্যে জ্যাকুলিন!


দীপিকা-প্রিয়ঙ্কার পর এবার জ্যাকলিন। হলিউডে পা রাখতে চলেছেন জ্যাকুলিন ফার্নান্ডেজও। সম্প্রতি একটি ছবির শুটিং শেষে তিনি নাকি ফাগুন থাকরারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওয়ার্নার ব্রাদার্সের প্রজেক্টের একটি হলিউড ফিল্মের পরিচালক ফাগুন। অনেক ক্ষণ তাঁরা এক সঙ্গেই ছিলেন। আলোচনা হয় ফিল্ম, ফ্যাশন-সহ নানা বিষয়ে। তবে ফিল্মের নাম বা ফিন্মে জ্যাকুলিনের ভূমিকা- কোনো কিছুই জানা যায়নি এখনো। সব কিছু ঠিকঠাক চললে হলিউড ফিল্মে এটাই হবে জ্যাকুলিনের এন্ট্রি।


এর আগে ‘কোয়ান্টিকো’ নামে এক সিরিয়ালে প্রিয়াঙ্কা নজর কেড়েছেন। প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে ‘বেওয়াচ’ নামে একটি হলিউড ফিল্মও। ‘থ্রি-এক্স’ নামে এক ফিল্মে দীপিকা পাডুকোনের অভিনয়ের খবর প্রকাশ্যে এসেছে। এর পরেই জ্যাকুলিনের এই খবর।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.