পুরস্কারের অনুষ্ঠানে হাজির থাকতে পছন্দ করেন, কিন্তু প্রতিযোগিতা থেকে দূরে থাকতে চান সালমান খান। সম্প্রতি এমনটা জানালেন এ বলিউড সুপারস্টার।
২০১৫ সালে সালমান উপহার দিয়েছেন বলিউডে
শীর্ষ আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সিনেমা ‘বাজরঙ্গি ভাইজান’। ওই
সিনেমার বেশকটি মনোনয়ন পেয়েছেন তিনি।
সালমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,
‘অন্যরা যখন পুরস্কার পায় আমি খুশি হয়, কিন্তু এতে আমার কিছু আসে যায় না।
পুরো ইন্ডাস্ট্রিকে একসঙ্গে পাওয়া যায়, তাই আমি পুরস্কারের আসরে আসি। আমরা
সবাই খুবই ব্যস্ত। পুরস্কারের অনুষ্ঠানে বন্ধুদের সবাই পাই, ভাল লাগে।’
তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতা থেকে আমাকে
বাদ দিন। আমরা অনেকদিন ধরে আছি। মনোনয়ন পেয়ে যাচ্ছি। আমি আসব, পারফর্ম করব।
কিন্তু আমি মনে করি তরুণ প্রজন্মকে পুরস্কার জেতার সুযোগ দেওয়া উচিত।’
সালমান বর্তমানে ব্যস্ত আছেন আলী আব্বাস
জাফর পরিচালিত ‘সুলতান’ সিনেমার শুটিংয়ে। এতে তার বিপরীতে আছেন আনুশকা
শর্মা। নতুন সিনেমাটি নিয়ে ‘দাবাং’ তারকা বলেন, ‘আমরা ভালোভাবেই এগিয়ে
যাচ্ছি। এটি খুবই কঠিন সিনেমা।’
এরপর সালমানকে দেখা যেতে পারে সুরজ বারজাতিয়ার নতুন সিনেমায়। এতে ‘প্রেম রতন ধন পায়ো’ নির্মাতা অ্যাকশনধর্মী গল্প নিয়ে হাজির হবেন।


No comments:
Post a Comment