সর্বশেষ সংবাদ

টেলিভিশনে তাহসান ইউটিউবেও তাহসান !!

গায়ক-নায়ক দুই রূপেই সমান পরিচিতি তাহসানের। বিশেষ ধরনের কথা-সুর ও গায়কীতে তাকে শোনা যায়। আবার টিভি নায়ক হিসেবে পুরোদস্তুর রোমান্টিক তকমা লেগে আছে ‘ঈর্ষা’খ্যাত এ গায়কের ক্যারিয়ারে। অন্যদিকে গান ও নাটকের জন্য ইউটিউবে বেশি খোঁজা তারকাদের অন্যতম তিনি।






ভালোবাসা দিবস ও অন্যান্য বিশেষ দিনের নাটকের বরাবরই দেখা যায় তাহসানকে। এবারের ভালোবাসা দিবসে দুটি নাটকে পাওয়া যাবে টেলিভিশনে। আর অন্যটি ইউটিউবে। তিনটি নাটকেই তার সহশিল্পীরা এ সময়ের জনপ্রিয় তিন তারকা।

‘মনসুবা স্টেশন’ ও ‘স্টোরি অব থাউজেন্ড ডেইজ’সহ অনেকগুলো নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাহসান-তিশা। এখন তারা দর্শকের পছন্দের জুটি। এবার দর্শকের গল্পে ইমরাউল রাফাতের পরিচালনায় তাদের দেখা যাবে ‘তোমায় ভেবে লেখা’ নাটকে। এতে তাহসানের চরিত্র গায়কের। তাই সন্ধির সঙ্গীতায়োজনে নাটকটিতে থাকছে তাহসানের গান। ‘তোমায় ভেবে লেখা’য় আরও অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, সাফা কবির ও নাবিলা ইসলাম। নাটকটি প্রচার হবে আরটিভিতে।

বাস্তবতার আড়ালে জীবন হারিয়ে গেলে সবকিছু হয়ে যায় ধোঁয়াটে। সম্পর্ক অনেক জটিলতার আবর্তে ঘুরপাক খায়। সম্পর্কের এই নড়বড়ে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সাকিব, আনীষা ও জন। আফসানা কাশেম মিমির লেখা এমন গল্পের ‘হাতটা দাও না বাড়িয়ে’ নাটকটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। তাহসানের পাশাপাশি অভিনয় করেছেন জন ও মেহজাবিন। ‘হাতটা দাও না বাড়িয়ে’ প্রচার হবে বাংলা ভিশনে।

এটা একটু অন্যরকম ঘটনা! ভালোবাসা দিবসে ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে ‘তাই তোমাকে’। নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। তাহসানের বিপরীতে আছেন মডেল-অভিনেত্রী সুজানা। এ নাটকেও তাহসানের গান থাকছে। মাকসুদ আলম রিফাতের লেখায় ‘ভালোবাসার মানে’ গানটির সুর ও সঙ্গীত করেছেন সাজিদ সরকার। ‘তাই তোমাকে’ দেখা যাবে কাইনেটিক নেটওয়ার্কের চ্যানেলে।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.