সর্বশেষ সংবাদ

ভালোবাসা দিবসে পাশার ‘প্রেম কাহানি’










চোখে চোখে চোখাচোখি, বারান্দাতে উঁকিঝুঁকি। তুমি আমার দিল কেটেছো তখন, প্রথম তোমার দেখা পেলাম যখন।’— এমন কথার ‘প্রেম কাহানি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন বরিশালের ছেলে আব্দুল্লাহ আল মামুন পাশা। গানেরও কথা তার। সুর করেছেন ইকন, সঙ্গীতায়োজন মোরশেদের।

ভালোবাসা দিবসকে সামনে শুক্রবার গানটির ভিডিও ইউটিউবে আপ করা হয়। 
ভিডিও পরিচালনা করেছেন জাহেদ চৌধুরী ইমন।
 জনির চিত্রগ্রহণে মডেল হয়েছেন সিরাজ সিজু ও নুসরাত জাহান পাপিয়া।
সঙ্গীত অঙ্গনে চেনা মুখ না হলেও নিজের প্রতিভাকে কাজে লাগাতে চান পাশা। 
ইতোমধ্যে বিশেষ কিছু ইভেন্টকে কেন্দ্র করে গানে কণ্ঠ দিয়েছেন।

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) উপলক্ষ্যে নিজ জেলার দল ‘বরিশাল বুলসকে’ নিয়ে গান লিখে কণ্ঠ দেন।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.