সর্বশেষ সংবাদ

অস্কার বয়কটের সিদ্ধান্ত বাতিল

‘ক্রিড’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছেন সিলভাস্টার স্ট্যালোন। বর্ণ বৈচিত্র রক্ষা হয়নি এমন অভিযোগে তিনি সিদ্ধান্ত নেন অনুষ্ঠানটি বয়কটের। এবার পরিচালক রায়ান কুগলারের অনুরোধে সিদ্ধান্ত পাল্টালেন।






এইস শোবিজ জানায়, বর্ণ বৈচিত্র নেই এমন অভিযোগে জাডা পিঙ্কিট স্মিথ ও স্পাইক লি’সহ অনেক অভিনয় শিল্পী ও নির্মাতা অস্কার আসর বয়কট করেছেন। সে তালিকায় ছিল স্ট্যালোনের নাম।
তিনি একে খুবই বাজে ঘটনা বলে উল্লেখ করেন। স্ট্যালোন অভিনীত ‘ক্রিড’র পরিচালক রায়ান কুগলারও একজন কৃষ্ণাঙ্গ। স্ট্যালোন এ বিষয়ে জানতে চান কুগলারের কাছে। কুগলার জানান, ‘র‌্যাম্বো’ অভিনেতা অংশগ্রহণ না করলে অস্কার অনুষ্ঠানে তিনিও হাজিরা দেবেন না।
বিখ্যাত ‘রকি’ সিরিজের সপ্তম কিস্তিটিতে আরও অভিনয় করেছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাইকেল বি জর্ডান। তাকে মনোনয়ন না দেওয়ায় সমালোচনা কম হয়নি। বিষয়টি স্ট্যালোনকে বিব্রতকর অবস্থায় ফেলে।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.