সর্বশেষ সংবাদ

‘সুলতান সুলেমানে’ আড়াই মাসের বিরতি

শেষ হতে যাচ্ছে দীপ্ত টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় শো ‘সুলতান সুলেমান’র প্রথম সিজন। আড়াই মাস পর প্রচার হবে দ্বিতীয় সিজন।




চ্যানেল সূত্রে জানা যায়, বাংলায় ডাব করা তুরস্কের টেলিভিশন শো ‘সুলতান সুলেমান’র প্রথম সিজন শেষ হচ্ছে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)। দর্শক চাহিদার প্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি শনিবার থেকে আবারও প্রথম সিজন প্রচার করা হবে।
আরও জানানো হয়, দ্বিতীয় সিজন প্রচার হবে মে মাস থেকে।
সবচেয়ে বেশিদিন শাসন করা অটোমান শাসক সুলেমানের নামে ইতিহাস ও কল্পনার আশ্রয়ে নির্মিত সিরিয়ালটির তুর্কি নাম ‘মুহতেশেম ইউযিউয়েল’। ৪ সিজনে (২০১১-১৪) ১৩৯ পর্বে বিভক্ত সিরিয়ালটির পরিচালকও চারজন। প্রথম থেকে তৃতীয় সিজন পরিচালনা করেছেন ইয়াগমুর তাইলান ও দুরুল তাইলান। শেষ সিজনে ছিলেন মার্ট বাইকল ও ইয়াগিজ আল্প আকাইদিন। আবার প্রথম থেকে শেষ পর্যন্ত একই শিল্পীরা অভিনয় করেননি।

‘সুলতান সুলেমান’ প্রথম প্রচার হয় তুরস্কের শো টিভি নামের চ্যানেলে। প্রিমিয়ার হয় ২০১১ সালের ১ জানুয়ারি। প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন খালিদ এরগেঞ্চ (সুলতান সুলেমান প্রথম), মারিয়াম উজালরি ও ওয়াহিদে পারচিন (হুররেম সুলতান) ও ওকান ইয়ালাবিক (পারগালি ইব্রাহিম পাশা)।
২০১৫ সালে নভেম্বরে চালু হওয়া দীপ্ত চ্যানেলে সপ্তাহে ৬দিন দেখা যায় ‘সুলতান সুলেমান’। টিআরপি দৌড়ে বর্তমানে এক নম্বর অনুষ্ঠান এ সিরিয়াল। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে ৪০টি বেশি দেশের চ্যানেলে প্রচার হয়েছে সিরিয়ালটি।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.