সর্বশেষ সংবাদ

মিথ্যাবাদির সার্টিফিকেট পেলেন 'বিশ্বসুন্দরী'

প্রথম স্পেনীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’ শিরোপা জিতেছেন মিরেইয়া লালাগুনা। কিন্তু সম্প্রতি টেলিভিশনে একটি সাক্ষাৎকারে মারাত্মক একটি কথা বলেছেন তিনি। আর তাতেই সর্বত্র ছড়িয়েছে চাঞ্চল্য।

মিথ্যাবাদির সার্টিফিকেট পেলেন 'বিশ্বসুন্দরী'

লালাগুনা বলেছেন, তিনি মিথ্যা কথা বলে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিচারকদের ইমপ্রেস করেছিলেন। প্রতিযোগিতায় একটি মন্তাজে লালাগুনাকে পিয়ানো বাজাতে দেখা গিয়েছে। কিন্তু লালাগুনা পিয়ানো বাজাতেই জানেন না! পুরো বিষয়টাই ছিল নকল, ‘ফেক’।

মন্তাজে দেখানো হয়েছিল, পিয়ানো বাজাচ্ছেন লালাগুনা। ভয়েস-ওভারে তখন বলা হচ্ছে, ‘ছোটবেলা থেকেই লালাগুনা পিয়ানো বাজান।’ এতে বিচারকরা ভাবতে বাধ্য হয়েছিলেন যে , লালাগুনা পিয়ানো বাজাতে পারেন।

ঠিক সেই সময়েই বিপদে পড়ছিলেন। বিচারকরা ‘নকল’ বাজনা শুনে লালাগুনাকে বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পিয়ানো বাজাতে। লালাগুনা দায়ে পড়ে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান। কোনও কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

লালাগুনা বলেছেন, ‘আমি গোপন কথাটি আপনাদের জানাচ্ছি। পিয়ানো নিয়ে মিথ্যা কথা বলেছিলাম।’ এর পরেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় লালাগুনার থেকে শিরোপা কেড়ে নেওয়ার দাবি উঠেছে।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.