সর্বশেষ সংবাদ

বিয়ের আগেই গর্ভবতী হয়ে যাওয়া বলিউড তারকারা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার বিষয়টি বেশির ভাগই ভালোচোখে দেখেন না। আশপাশে এমন মেয়েকে দেখলে সমালোচনার ঝড় বয়ে যায়। কিন্তু যখন একই ঘটনা ঘটে বলিউডে? বলিউডে এমন অনেক সেলিব্রিটি আছেন যাঁরা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন।

বিয়ের আগেই গর্ভবতী হয়ে যাওয়া বলিউড তারকারা

শ্রীদেবী

শ্রীদেবীই সম্ভবত একমাত্র বলিউড সেলিব্রিটি যিনি স্বীকার করেছিলেন যে বিয়ের আগেই তিনি প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন। তাঁর সঙ্গে যখন বনি কাপুরের বিয়ে হয়, তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ১৯৯৬ সালে শ্রীদেবী ও বনি কাপুর বিয়ে করেন। তার কয়েক মাস পরই তাঁদের প্রথম সন্তান জাহ্নবী জন্মগ্রহণ করেন।


কঙ্কনা সেনশর্মা

অভিনেতা রণবীর শোরের সঙ্গে ২০০৭ সাল থেকে ডেট করছিলেন কঙ্কনা সেনশর্মা। ২০১০-এর ৩ সেপ্টেম্বর তাঁরা বিয়ে করেন। তাঁদের প্রথম সন্তান হারুণ জন্মায় ২০১১-এর ১৫ মার্চ।


আনুশকা শঙ্কর

২০১০-এর ২৬ সেপ্টেম্বর ব্রিটিশ পরিচালক জো রাইটকে বিয়ে করেন আনুশকা শঙ্কর। ২০১১-এর ২২ ফেব্রুয়ারি তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দেন। নাম জুবিন শঙ্কর রাইট।


সারিকা

বিবাহিত কমল হাসানের সঙ্গে সম্পর্ক ছিল সারিকার। সেভাবেই চলছিল তাঁদের অ্যাফেয়ার। লিভ টুগেদার করতেন তাঁরা। শ্রুতি হাসান ও অক্ষরা হাসানের জন্মের অনেক পর কমল ও সারিকা বিয়ে করেন। 


নীনা গুপ্ত

ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্ক ছিল নীনা গুপ্তার। সেই আশির দশকে। তাঁদের এক মেয়ে হয়। ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা। নীনা আর ভিভ কিন্তু বিয়ে করেননি। তবে এখন নীনা বিবেক মেহেরার সঙ্গে সুখে ঘর-সংসার করছে্ন।


মহিমা চৌধুরী

প্রথমে লিয়েন্ডার পেজের সঙ্গে সম্পর্কে ছিলেন মহিমা চৌধুরী। তাঁদের ব্রেক আপের পর রবি মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক হয় তাঁর। ২০০৬-এ রবিকে বিয়ে করেন মহিমা। শোনা যায়, তখন তিনি নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। তাই চটজলদি বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। বিয়ের পর এক কন্যাসন্তানের জন্ম দেন মহিমা।


সেলিনা জেটলি

পিটার হাগের সঙ্গে বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন সেলিনা জেটলি। পিটারের সঙ্গে সেলিনার বিয়ে হয় ২০১১র জুলাইয়ে। ২০১২র মার্চ মাসে তিনি যমজ সন্তানের জন্ম দেন।


বীণা মালিক

বীণা মালিকের প্রাক্তন প্রেমিক প্রশান্ত প্রতাপ সিং একসময় জানিয়েছিলেন এ কথা। বলেছিলেন, তাঁর সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিকের সম্পর্ক ছিল। এবং তাঁদের এক সন্তানও হয়েছিল।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.