সবাই জানেন মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী নাম সিনেমার নাম ‘নো ল্যান্ডস ম্যান’। তাহলে নতুন সিনেমার নাম খুঁজছেন কেন? এমনটা ‘টেলিভিশন’ নির্মাতাই জানালেন। কারণ ‘নো ল্যান্ডস ম্যান’র আগে আরেকটি সিনেমা বানাবেন তিনি।
ফারুকী শনিবার ফেসবুকে জানান, নতুন সিনেমা
নিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছেন ফেব্রুয়ারিতে। সিনেমাটির নাম ‘নো বেড অব
রোজেস’। সিনেমাটির পাণ্ডুলিপি ইতোমধ্যে ভারতের কো-প্রোডাকশন মার্কেটের
ফিল্ম বাজারে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছিল। বর্তমানে কাস্টিং নিয়ে ভাবছেন।
আর খুঁজছেন যুতসই বাংলা নাম।
‘নো বেড অব রোজেস’ সম্পর্কে ফারুকী লেখেন,
“নতুন ছবির শুটিং শুরু করতেছি এই ফেব্রুয়ারিতেই। এবং সেটা ‘নো ল্যান্ডস
ম্যান’ না। ‘নো ল্যান্ডস ম্যান’ শুরু হবে অক্টোবরে। ফেব্রুয়ারিতে শুটিং করব
আমার প্রথম ইমোশনাল ড্রামা। ইংরেজী নাম আপাতত ‘নো বেড অব রোজেস’! বাংলা
নাম খুঁজতেছি। পেয়ে যাবো শীঘ্রই।”
নাম খোঁজায় দর্শকদের সাহায্য চেয়ে লেখেন,
‘আপনাদের মাথায় কিছু আসলে বললে খুশি হবো। এখানে থাকবে আমার এবং আপনাদের
প্রিয় কিছু অভিনেতা-অভিনেত্রী। তাদের কারো সঙ্গে আগে কাজ করেছি, কারো সঙ্গে
প্রথম। কাস্টিং এখনো চলছে।’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সর্বশেষ
সিনেমা ‘পিঁপড়াবিদ্যা’ মুক্তি পায় ২০১৪ সালের ২৪ অক্টোবর। শিনা চৌহান ও নূর
ইমরান মিঠু অভিনীত সিনেমাটি বেশ প্রশংসা হয়।


No comments:
Post a Comment