যদি প্রতিবেদনটি সত্য হয়, তবে বলিউডের তারকা পরিচালক করন জোহর সমকামিতা নিয়ে সব গতানুগতির চিন্তাধারা ভেঙে দিতে চান। আর এ কাজে তিন খানকে এক করতে চান।

৪৩ বছর বয়সী পরিচালক এর আগেও তার ছেলেবেলার নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেছেন। সে সময়টাতে তিনি মেয়েলি স্বভাবের ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ খান, আমির খান এবং সালমান খান পর্দায় সমকামী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
মনোজ বাজপাইয়ের 'আলিগড়' ছবির ট্রেইলার উদ্বোধনের অনুষ্ঠানে এসব কথা বলেন করন। ছবিতে সমকামিতাকে খোলাসা করা হয়েছে। সেখানেই করন বলেন, সমকামিতা নিয়ে বলিউডের তিন প্রভাবশালী খান পর্দাল আসতে রাজি হবেন।
তবে বিষয়টা স্ক্রিপ্টের ওপর নির্ভর করে বলে মনে করেন পরিচালক। যদি তা অর্থপূর্ণ এবং বৈষয়িক হয়, তবে যে কেউ এতে আসতে চাইবেন। এ বিষয়ে বেশ আত্মবিশ্বাসী করন জোহর। সূত্র : ডিএনএ ইন্ডিয়া

No comments:
Post a Comment