![]() |
| কেট বুড়ো আঙ্গুল দেখালেন জিরো ফিগারকে |
জিরো ফিগারের স্টাইলকে বুড়ো আঙ্গুল দেখালেন ‘টাইটানিক’ ছবিতে রোজের ভূমিকায় অভিনয় করে ঝড় বইয়ে দেয়া অভিনেত্রী কেট উইন্সলেট।
![]() |
| কেট বুড়ো আঙ্গুল দেখালেন জিরো ফিগারকে |
‘ভাইটাল স্ট্যাটিসটিক্স’ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন কেট। ‘জিরো ফিগার’-এর স্টাইলকে বুড়ো আঙুল দেখিয়ে কেটের দাবি, তার এই মুটিয়ে যাওয়া নিয়ে তিনি খুবই খুশি। তা ছাড়া বাহ্যিক সৌন্দর্যের তুলনায় নিজের ‘ক্যারিয়ার’ অনেক বেশি মূল্যবান তার কাছে।
যুক্তরাজ্যভিত্তিক একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে কেট উইনস্লেট অকপটে তার সৌন্দর্যের কথাও জানালেন। বললেন তার রূপের রহস্য। প্রকৃতির শুদ্ধ বাতাস তার ত্বকে জাদুকাঠির ছোঁয়া এনে দেয় বলে মনে করেন সুন্দরী। তাই রাতে ঘরের জানালা খোলা রাখেন তিনি। সঙ্গে অবশ্যই চাই সময়মতো ঘুম এবং প্রচুর পরিমাণে জলপান।
কথা বললেন মেকআপ নিয়েও। যেখানে অনেক নায়িকাই বলেন যে মেকআপে ত্বকের ক্ষতি হয়, সেখানে আরও এক ধাপ এগিয়ে কেট স্বীকার করেছেন যে তিনি মেকআপ করতে পছন্দ করেন। মেকআপ তাকে নারীত্বের অনুভূতি দেয়। তার আত্মবিশ্বাস বাড়ায় অনেক গুণ।



No comments:
Post a Comment