![]() |
| এবার বিচারকের আসনে বসছেন অভিনেত্রী তমা মির্জা |
অভিনয় নয়, এবার বিচারকের আসনে বসছেন অভিনেত্রী তমা মির্জা। ঈদুল ফিতর উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে ‘মমতাজ মেহেদি রঙে রাঙাতে’ নামের একটি রিয়েলিটি শো। আলপনা আঁকার এই প্রতিযোগিতার বিচারক হচ্ছেন তিনি। বিচারকাজের জন্য অবশ্য তমা মির্জাকে যেতে হবে দেশের চারটি বিভাগে। সেখান থেকেই প্রাথমিকভাবে বাছাই করবেন বিজয়ীদের। তাঁর সঙ্গে থাকবেন আরও দুজন বিচারক।
বিচারকের দায়িত্ব পেয়ে তমা মির্জা জানান, আগামী মাসে চট্টগ্রাম থেকে শুরু হবে প্রতিযোগিতার প্রথম রাউন্ড। তারপর পর্যায়ক্রমে তিনি ঘুরবেন রংপুর, খুলনা ও ঢাকায়। তমা মির্জা বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর নদীজন, লাভলীসহ বেশ কয়েকটি ছবি ।


No comments:
Post a Comment