সর্বশেষ সংবাদ

খলনায়ক চরিত্রে রুবেল

খলনায়ক চরিত্রে রুবেল




গতকাল মুক্তি পেয়েছে রুবেল অভিনীত চলচ্চিত্র ‘ওয়ার্নিং’। ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। তবে পর্দায় এই অ্যাকশন হিরোর অ্যাকশন দেখতে পেলেও তাকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। এই প্রথমবারের মতো ভিলেন চরিত্রে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ককে।

এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘নেতিবাচক চরিত্র ভীষণ চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে চেষ্টা করেছি। ‘ওয়ার্নিং’ একটি অ্যাকশননির্ভর ছবি। এতে কাজ করেছি যেহেতু অ্যাকশনের প্রতি আমার একটি দুর্বলতা আছে, আর ছবিটির গল্পও আমার ভালো লেগেছে।’ অন্যদিকে রুবেল পরিচালিত ছবি ‘মিশন সিক্স’ ছবিটির কাজ শুরু হলেও মাঝ পথে আটকে আছে। এখনো ছবিটি শুরু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ছবিটি মূলত অ্যাকশন নির্ভর একটি ছবি। ঢাকাই সিনেমা থেকে মাঝে কিছুটা বিরতি নিলেও আবারও অ্যাকশন নিয়ে এখন নিয়মিতই কাজ করছেন রুবেল।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.