ভারতীয় মডেল ও অভিনেত্রী Sonika Chauhan-এর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুর্ঘটনার ৭০ দিনের মাথায় কসবার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।শুক্রবার দুপুরেই তাকে আলিপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার মাস খানেক পর থেকেই লালবাজারের খাতায় পলাতক ছিলেন বিক্রম। পুলিশ জানিয়েছিল, খোঁজ চলছে অভিনেতার। বিক্রমের বিরুদ্ধে তাদের হাতে জোরালো তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেছিল পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কসবায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিক্রম। সেই মতো অভিনেতার জন্য অপেক্ষা করছিল পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে সেখান থেকেই তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ দল। বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
আনন্দবাজার পত্রিকা বলছে, ২৯ এপ্রিল ভোর রাতে রাসবিহারী মোড়ের কাছে বিক্রমের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় বিক্রমের সঙ্গে থাকা মডেল ও অভিনেত্রী সোনিকা চৌহানের। জখম হন বিক্রমও।
এই ঘটনায় প্রথমে গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো ও সম্পত্তি নষ্টের ধারায় বিক্রমের বিরুদ্ধে ৩০৪-এ ধারায় মামলা রুজু হয়।
দুর্ঘটনার পাঁচ দিন পর আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। কিন্তু এর পর বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ৩০ মে অভিনেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন অর্থাৎ ৩০৪ ধারা যুক্ত হয়। এর পর থেকেই ফেরার ছিলেন বিক্রম।
মডেল সনিকা হত্যায় গ্রেফতার বিক্রম অনলাইন ডেস্ক ভারতীয় মডেল ও অভিনেত্রী সনিকা চৌহানের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুর্ঘটনার ৭০ দিনের মাথায় কসবার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার দুপুরেই তাকে আলিপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার মাস খানেক পর থেকেই লালবাজারের খাতায় পলাতক ছিলেন বিক্রম। পুলিশ জানিয়েছিল, খোঁজ চলছে অভিনেতার। বিক্রমের বিরুদ্ধে তাদের হাতে জোরালো তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কসবায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিক্রম। সেই মতো অভিনেতার জন্য অপেক্ষা করছিল পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে সেখান থেকেই তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ দল। বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। আনন্দবাজার পত্রিকা বলছে, ২৯ এপ্রিল ভোর রাতে রাসবিহারী মোড়ের কাছে বিক্রমের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় বিক্রমের সঙ্গে থাকা মডেল ও অভিনেত্রী সোনিকা চৌহানের। জখম হন বিক্রমও। এই ঘটনায় প্রথমে গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো ও সম্পত্তি নষ্টের ধারায় বিক্রমের বিরুদ্ধে ৩০৪-এ ধারায় মামলা রুজু হয়। দুর্ঘটনার পাঁচ দিন পর আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। কিন্তু এর পর বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ৩০ মে অভিনেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন অর্থাৎ ৩০৪ ধারা যুক্ত হয়। এর পর থেকেই ফেরার ছিলেন বিক্রম।


No comments:
Post a Comment