বাংলাদেশের পর এবার কলকাতায় Release পাচ্ছে শাকিব-শুভশ্রী অভিনীত চলচ্চিত্র 'নবাব'। মঙ্গলবার ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ফেসবুক ভেরিফায়েড পেজে জানানো হয়, বাংলাদেশে ব্যাপক সফলতার পর এবার ভারতে 'নবাব' মুক্তির দিন ঠিক করা হয়েছে। আগামী ২৮ জুলাই এটি কলকাতায় মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির বাংলাদেশ অংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজও।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় 'নবাব' চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি। শাকিব-শুভশ্রী ছাড়া এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ। এদিকে 'নবাব' এখনও দেশের শতাধিক হলে চলছে। ঈদে মুক্তি পাওয়া ছবিটি আয়ের শীর্ষে অবস্থান করছে।
কলকাতায় 'নবাব' আনন্দ প্রতিদিন প্রতিবেদক বাংলাদেশের পর এবার কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিব-শুভশ্রী অভিনীত চলচ্চিত্র 'নবাব'। মঙ্গলবার ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ফেসবুক ভেরিফায়েড পেজে জানানো হয়, বাংলাদেশে ব্যাপক সফলতার পর এবার ভারতে 'নবাব' মুক্তির দিন ঠিক করা হয়েছে। আগামী ২৮ জুলাই এটি কলকাতায় মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির বাংলাদেশ অংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজও।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় 'নবাব' চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি। শাকিব-শুভশ্রী ছাড়া এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ। এদিকে 'নবাব' এখনও দেশের শতাধিক হলে চলছে। ঈদে মুক্তি পাওয়া ছবিটি আয়ের শীর্ষে অবস্থান করছে।

No comments:
Post a Comment