চলতি বছর আইফা অ্যাওয়ার্ড সঞ্চালনা করতে দেখা যাবে সম্ভবত Saif Ali Khan ও করণ জোহরকে। ১৮ তম আইফাতে এবার মঞ্চে দেখা যাবে না শাহরুখ খানকে। এই সময় ছেলে আরিয়ানের পাশে থাকবেন তিনি। বেশ কিছু দিন আগে শাহরুখ পুত্র ফুটবল খেলতে গিয়ে নাকে চোট পায়। আইফা অনুষ্ঠানের সময় আরিয়ানের নাকে অস্ত্রোপচার হবে। তাই সেই সময় কিং খান ছেলের পাশে থাকতে চান।
আইফাতে সঞ্চালনার দায়িত্ব পেয়ে ভীষণই খুশি সাইফ। তিনি জানান, ‘করণ আমার খুবই ভালো বন্ধু। তাই আমি খুবই খুশি যে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে আমার পাশে থাকবে করণ। আমরা দুজনে মিলে অনুষ্ঠানটি সঞ্চালনা করব। এ বছর আইফা অন্য মাত্রা পাবে কারণ করণ এবং আমার বিদেশি অনুরাগীদের চমকে দেওয়ার মতো অনেক কিছু অপেক্ষা করছে।’ বলিউডের নবাব আরও বলেন, ‘ভারতীয় হিন্দি চলচ্চিত্রে আইফা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আর এর জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। এই অনুষ্ঠানটির জনপ্রিয়তাও ক্রমশ বাড়ছে।’
করণ-সাইফ ছাড়া বরুণ ধাওয়ানকে সম্ভবত সঞ্চালনা করতে দেখা যাবে। এই প্রথম বরুণ আইফার মঞ্চে আত্মপ্রকাশ করবেন। আইফা অ্যাওয়ার্ড শো নিউইয়র্কে জুলাই মাসে অনুষ্ঠিত হবে। এবারে মঞ্চ কাঁপাতে দেখা যাবে সালমান খান, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, সুশান্ত সিং রাজপুত, কৃতি শ্যানন, শাহিদ কাপুরকে।


No comments:
Post a Comment