Riaz। চিত্রনায়ক। যৌথ প্রযোজনার অনিয়ম ঠেকাতে আন্দোলন করে যাচ্ছেন তিনি। নাটক, চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে_
সরকার যৌথ প্রযোজনার নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে আপনারা কতটুকু সফল বলে মনে করেন?
এখনও পুরোপুরি সফল হইনি। তবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। চলচ্চিত্র রক্ষায় সবাই মাঠে নেমেছি। একটাই লক্ষ্য, বাংলা ছবিকে বাঁচাতে হবে। অনিয়মগুলো বন্ধ করতে হবে। যৌথ প্রযোজনার নামে বাংলা চলচ্চিত্র ও দর্শকদের সঙ্গে প্রতারণা চলছে। তা বন্ধ করা খুব জরুরি। বিগত আন্দোলনগুলোর দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। রোববার আমরা তথ্য মন্ত্রীর কাছে বিষয়টি স্পস্টভাবে তুলে ধরেছি। নতুন নীতিমালা যদি সঠিক নিয়মে হয় তবে বলব, আমরা একটি জয় পেয়েছি। এমন আরও অনেক অনিয়ম আছে, যা নির্মূল করতে চাই।
যৌথ প্রযোজনার নীতিমালা ছাড়াও তো অনেক বিষয় নিয়ে...
হ্যাঁ। ওইদিন মন্ত্রীর সঙ্গে আমরা ব্যক্তিগত কোনো বিষয়ে আলোচনা করিনি। সরকার কোরবানি ঈদের আগে ৫০টি এইচডি প্রজেক্টর মেশিন বসানোর ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ মেশিনগুলো নিয়ন্ত্রণ করবে বিএফডিসি। কোনো অসাধু ব্যবসায়ীরা এতে আর নাক গলাতে পারবেন না। ফলে ছবি মুক্তিতে একটা ভারসাম্য আসবে।
এদিকে প্রদর্শক সমিতি সিদ্ধান্ত নিয়েছে, আপনার অভিনীত চলচ্চিত্র তারা হলে চালাবে না। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
আমার ছবি তাদের প্রেক্ষাগৃহে না চালালেও আমার কিছু যায় আসে না। তবে পরবর্তী প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের ছবি এবং বাংলা ছবি চালালেই হলো। আমাকে যতই দামানোর চেষ্টা করা হোক, বাংলা ছবি রক্ষার আন্দোলন থেকে পিছপা হবো না। কারণ এই আন্দোলনের মাধ্যমেই চলচ্চিত্রের সোনালি দিন ফিরিয়ে আনতে চাই।

No comments:
Post a Comment